সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী ব্রুনাই

Paris
Update : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস : বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে ব্রুনাই সরকারকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বোর্নিও দ্বীপের ক্ষুদ্র ও সমৃদ্ধ অর্থনীতির দেশ ব্রুনাইও তাদের আসন্ন মেগা প্রকল্পগুলোতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে উভয়পক্ষ এ বিষয়ে আলোচনা করে। গত গত বুধবার ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে আয়োজিত এই বৈঠকে কো-চেয়ার ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাইয়ের স্থায়ী সচিব পেঙ্গিরান নরহাশিমাহ বিন্তি পেঙ্গিরান মোহাম্মদ হাসান।

এ সময় ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমানও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে অভিবাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জলাশয়, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, সংযোগ, প্রতিরক্ষা, জ¦ালানি, শিক্ষা, সংস্কৃতি, যুব খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে। আগামীতে পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বাড়াতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ-ব্রুনাই। ব্রুনাইয়ে বাংলাদেশি মানবসম্পদ নিয়োগে প্রস্তাবিত সমঝোতা স্মারকে শিগগির স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র সচিব নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ব্রুনাই প্রতিনিধি দল তাদের আসন্ন মেগা প্রকল্পগুলোতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে। উভয় পক্ষই খাদ্য প্রক্রিয়াকরণ, আইসিটি, জাহাজ নির্মাণ, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, ওষুধ ও পাটজাত পণ্য ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খুঁজতে সম্মত হয়।


আরোও অন্যান্য খবর
Paris