সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার!

Paris
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে। নিহতের নাম সাহিদা (২৫)। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। গত রোববার রাত ১১টার দিকে আকরাম খানের ফোন পেয়ে মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডে ১৫৭ নম্বর বাসার কাছ থেকে তার লাশ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। কাফরুল থানার এসআই মো. হাসিব জানান, আকরাম খানের গৃহকর্মীর লাশ শনাক্ত করা হয়। লাশ সুরতহাল করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে গৃহকর্মী কীভাবে মারা গেছে, তা পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। লাশ উদ্ধারের সময় আকরাম খান সেখানে ছিলেন। পুলিশ কর্মকর্তা হাসিব জানান, আকরাম খানের বাসাটি ৩ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলার ডুপ্লেক্সে। আর সাহিদাকে পাওয়া গেছে ঠিক তার পেছনে ৪ নম্বর সড়কে চার তলা একটি ভবনের পাশে। নিহত সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ডে। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটার আকরাম খানের বাসায় কাজ করছিলেন। আকরাম খানের পরিবারের বরাত দিয়ে এসআই হাসিব বলেন, আকরাম খানের মেয়ে গৃহকর্মী সাহিদাকে খুঁজতে গিয়ে দেখেন বাসায় নেই। আশপাশে খোঁজ করতে গিয়ে পেছনের বাসার দেয়াল ও ওই বাসার বাউন্ডারি দেয়ালের মাঝে ফাঁকা জায়গায় সাহিদাকে পাওয়া যায়।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris