৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁর নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
নওগাঁর নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা
বিজ্ঞাপন

গতকাল রোববার বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা কমিটির নেতারা নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন। এসময় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সভাপতি মাহবুব রানা, সাধারণ সম্পাদক মেজবাসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। নবাগত এসপি মুহাম্মদ রাশিদুল হক সকালের সহযোগীতায় নওগাঁকে শান্তিপূর্ণ  বসবাসের আবাস ভূমি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ২৫ আগস্ট বৃহস্পতিবার নওগাঁয় ২৩ তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।  এর আগে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলা পুলিশে যোগদান করে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন।-আককাস আলী

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন