সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Paris
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী মহানগরীর সপুরাস্থ হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমাদের নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। দীর্ঘমেয়াদী উন্নয়নে ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র- ১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিল শাহাদত আলী শাহু, জোন কাউন্সিলর মাজেদা বেগম, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা আখতার, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris