সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাগমারায় নতুন সময় সূচিতে সরকারি অফিসে জন-সমাগম কম

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার নতুন অফিস সময় সূচি ঘোষনা করায় অফিস পাড়ায় প্রথম দিনেই ঢিলেঢালা অবস্থা পরিলক্ষিত হয়। সকাল আটটার সময় সরকারি অফিস গুলো খোলা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ছাড়া যথা সময়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি কম ছিল বলে জানা যায়। এছাড়াও জনসমাগমও ছিল অন্যান্য দিনের তুলনায় কম।

সরকারি ভাবে নতুন সময় সূচি ঘোষনা হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। জেলা শহরে অনেকেই অবস্থান করায় যথা সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীরা যথা সময়ে অফিসে আসলেও দীর্ঘ সময় তাদের বিভিন্ন কাজে আসা লোকজন ছাড়াই তাদের বসে থাকতে দেখা যায়। বেলা দশটার পর থেকে জনসমাগম বাড়তে থাকলেও তা ছিল তুলনামূলক কম।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, নতুন সময়ের প্রথম দিনে যথা সময়েই সকল কার্যালয় খোলা হয়েছে। তবে জনগনের সাময়িক কোন সমস্যা হলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে।


আরোও অন্যান্য খবর
Paris