সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল

Paris
Update : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

এফএনএস : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে শনিবার বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি। দুই টেস্টে সিরিজের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। জৈব সুরক্ষায় থাকা দুই দলই বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছে। দুই দলই শনিবার হোটেলে বিশ্রামে থাকবে।

আগামীকাল অনুশীলনে মাঠে নামবে দুই দল। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ছয় ও সাত উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নি:সন্দেহে স্বাগতিক দলের লক্ষ্য এখন ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করা। অন্য দিকে সফরকারী দল তৃতীয় ম্যাচে অন্তত স্বান্তনার জয় পেতে চাইবে। শেষ ওয়ানডে জিতে টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেতেও চাইবে সফরকারীরা।

এদিকে কিছু খেলোয়াড়কে সুযোগ করে দিকে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙ্গার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।


আরোও অন্যান্য খবর
Paris