সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শিশুর মতো শুরু হবে নতুন যাত্রা: সাকিব

Paris
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

এফএনএস : ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ খুবই দুর্বল। দলে নেই কোনো হার্ডহিটার। একের পর এক ব্যর্থতা শেষে দলের খোলনচে বদলে ফেলার উদ্যোগ নিয়েছে বিসিবি। তরুণদের দিয়ে দল গঠন করা হচ্ছে। বদলে ফেলা হচ্ছে কোচিং স্টাফ। নতুন অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। সেই সাকিব আল হাসান বললেন, টি-টোয়েন্টির আঙিনায় এখন দলকে শিশুর মতো ধাপে ধাপে চলতে শুরু করতে হবে। এ ছাড়া উপায় নেই। গত সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে গিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, ২০০৬-এ মনে হয় আমরা প্রথম খেলেছি। একটা এশিয়া কাপের ফাইনাল ছাড়া আমাদের আর কোনো অর্জন নেই। তো সেই জায়গা থেকে তো এই ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন পথ চলতে শুরু করে তখন ধাপগুলো অনেক কঠিন। আস্তে আস্তে জিনিসগুলো সহজ হতে থাকে। হয়তো এখান থেকেই ধাপে ধাপে চলতে শুরু করব এবং একটা সময় দৌড়াতে শুরু করব। ’টি-টোয়েন্টি দলের নতুন শুরুর সঙ্গী হতে চলেছেন ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ শ্রীধরন শ্রীরাম। তার থেকে এশিয়া কাপে কী আশা করেন সাকিব―‘আমার মনে হয় না খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। তিনি অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিলেন। আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে। তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে। এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটা আসবে তা বলাটা মুশকিল। স্বল্প সময়। এখানে আমাদের সবারই একটা দায়িত্ব আছে যার যার জায়গা থেকে, কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা―সবাই যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমার মনে হয় একটা পথযাত্রা শুরু হবে। ’


আরোও অন্যান্য খবর
Paris