সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারে তামিম ইকবাল

Paris
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

এফএনএস : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রান করে ফেললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার হারারেতে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতেই বাংলাদেশ অধিনায়ক এই মাইফলক ছুঁয়ে ফেলেন। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নবম। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে এই সংস্করণে ২২৮ ম্যাচে তামিমের রানসংখ্যা ছিল ৭৯৪৩। অর্থাৎ, ওয়ানডেতে আট হাজার রানের দেখা পেতে আর ৫৭ রান দরকার ছিল। সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ৮৮ বলে ৯ চারে ৬২ রান করেছেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ৫৪ নম্বর ওয়ানডে ফিফটি করা তামিমের রান এখন ৮০০৫। তামিম শুধু আট হাজার রানেই দেশে প্রথম নন, এর আগে এই ফরম্যাটে চার, পাঁচ, ছয় এবং সাত হাজার রানের মাইলফলকেও তিনিই প্রথম পৌঁছে গিয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ করেছিলেন তামিম। এরপর পাঁচ হাজার, ছয় হাজার, সাত হাজারের পর আট হাজার রানের রেকর্ডেও তিনিই প্রথম।


আরোও অন্যান্য খবর
Paris