সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

কিউই সফরে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। চলমান সিরিজের পর দুই সপ্তাহের মতো বিশ্রাম পাবেন তামিম ইকবালরা। তবে সাকিব আল হাসানের বিশ্রামটা আরও লম্বা হচ্ছে! মার্চে তৃতীয় সন্তানের বাবা হবেন সাকিব, এই কারণে কিউই সফরে বিশ্বসেরা অলরাউন্ডারকে নাও পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। নিউজিল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে মৌখিকভাবে বিসিবিকে জানিয়েছেন সাকিব। যদিও নিউজিল্যান্ড সফরে সাকিবের যাওয়া-না যাওয়ার ব্যাপারে নিশ্চিত করতে কিছু পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান, ‘এ (ছুটির) বিষয়ে সাকিবের কাছ থেকে আমরা এখনও আনুষ্ঠানিক কোনও চিঠি পাইনি।

সে ছুটির আবেদন করলে আমরা বিষয়টি ভেবে দেখবো। তবে তার না থাকার ব্যাপারে ওই সময়ের আগে কিছুই বলতে পারছি না আমরা।’ স্পট ফিক্সিয়ের প্রস্তাব গোপন করে একবছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। প্রত্যাবর্তন ম্যাচটি দুর্দান্ত বোলিংয়ে ও ম্যাচসেরার পুরস্কারে রাঙিয়েছেন সাকিব।

মার্চের শুরুর দিকে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ১৩ মার্চ ডানেডিনে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে তামিমরা। পরের ওয়ানডে ১৭ মার্চ, দুঃস্বপ্নের সেই ক্রাইস্টচার্চে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২০ মার্চ হবে ওয়েলিংটনে। ওই ম্যাচের তিন দিন পর শুরু টি-টোয়েন্টি সিরিজ। ২৩ মার্চ নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৬ মার্চ, অকল্যান্ডে। আর শেষ ম্যাচটি ২৮ মার্চ হবে হ্যামিল্টনে।


আরোও অন্যান্য খবর
Paris