স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) এর ২ম পর্বের শেষ খেলায় গতকাল মঙ্গলবার (২ আগষ্ট) নিজ ভেন্যুতে স্বাধীনতা ক্রীড়া সংঘ ৪-১ গোলে পরাজয় বরণ করতে হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে। খেলা প্রথমার্ধে শেখ রাসেলের পক্ষে ঘানার ফুটবলার ১৬ মিনিটের মাথায় গোল করে যাত্র শুর করে। এরপরে কোটি দি লোভরিয়ার ফুটবলার ২১ মিনিটে ২য় গোলটি করেন।
প্যানাল্টির সুযোগ পেয়ে নাইজিয়ার ফুটবলার ৩৬ মিনেটে কাজে লাগিয়ে বার ভেদ করায় ৩য় গোলের। স্বাধীনতার সাইফ সামসুদ প্যানাল্টির সুযোগ পেয়ে ৪৯ মিনিটে ১টি গোল পরিশোধ করেন। ফলে ৩-১ গোলে এগিয়ে থাকে শেখ রাসেল। ৭৫ মিনিটের মাথায় শেখ রাসেলের মানিক হোসেন মোল্লা ৪র্থ গোলটি করেন ফলে তারা ৪-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে। পয়েন্ট তালিকা অনুযায়ী শেখ রাসেলের ২২ খেলায় ৩১ পয়েন্ট অর্জন করে ৬তম স্থানে আর স্বাধীনতার ২২ খেলায ১০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকেই মাঠ ছাড়তে হয়।