সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

লাইফস্টাইল পরিবর্তন করলেন সালমান

Paris
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর হত্যার হুমকি পেয়েছিলেন সালমান খান ও তার বাবা সেলিম খান। মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকেই সাবধানে চলছেন সালমান। এমনটি নিজের লাইফস্টাইলে বেশ পরিবর্তন এনেছেন ভাইজান। তারই অংশ হিসেবে নিজের নিরাপত্তার জন্য এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন অভিনেতা। নিরাপত্তার খাতিরে বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার কিনেছেন সালমান। এই গাড়িতে সম্প্রতি অভিনেতাকে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যেতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দুই মাসে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। -এফএনএস

 

এমনকি নিজের প্রযোজিত সিনেমার ট্রেলার প্রকাশেও যাননি সালমান। ঈদের দিনেও অন্যান্য বছরের মতো ভক্তদের দেখা দেননি অভিনেতা। সম্প্রতি আত্মরক্ষার জন্য পুলিশের কাছে অস্ত্র রাখার আবেদন করেছেন সালমান। গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই। হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেওৎ প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। সূত্র: বলিউড লাইফ।


আরোও অন্যান্য খবর
Paris