সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

কমনওয়েলথ গেমসে খেলা যাবে করোনা পজিটিভ হলেও

Paris
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

গতরাতে বার্মিংহামে পর্দা উঠেছে কমনওয়েলথ গেমসের। ১১ দিনের প্রতিযোগিতায় ৭২টি দেশের ৫ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের আসরে। আসর শুরুর আগেই দুঃসংবাদ বয়ে আনেন অস্ট্রেলিয়ার বর্শা নিক্ষেপে বিশ্বচ্যাম্পিয়ন কেলসে-লি বারবের। করোনা আক্রান্ত হয়েছেন এই অ্যাথলেট। গেমসে নারীদের বর্শা নিক্ষেপের ফাইনাল আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে সেরে উঠলে তিনি নিজের ইভেন্টে অংশ নিতে পারবেন। বিশ্ব জুড়ে করোনা হানা দেয়ার পর কোনো অ্যাথলেট করোনা আক্রান্ত হলে প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়। -এফএনএস

 

কিন্তু কমনওয়েলথ গেমসে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সারা বিশ্বে করোনা প্রকোপ কমে আসায় আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, করোনা আক্রান্ত হলেও গেমসে অংশ নিতে পারবেন অ্যাথলেটরা। করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনেও শিথিলতা এনেছে ইংল্যান্ড। করোনায় আক্রান্ত হলেও শারীরিক ভাবে ভাল বোধ করলে খেলায় অংশ নিতে পারবেন সেই অ্যাথলেট। অবশ্য করোনা আক্রান্ত হলে ইভেন্টের আশপাশে গিয়ে সতীর্থদের উৎসাহ দেয়া যাবে না। ভিলেজে নিজের কামরার বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, অনুশীলনের সময়ও মাস্ক পরতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris