সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জেলাক্রীড়া সংস্থার নির্বাচন বিনা প্রতিদনন্দীতায় অনু সম্পাদক নির্বাচিত

Paris
Update : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২৫ চার বছরের মেয়াদের নির্বাচনের তারিখ ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৬টি পদের বিপরীতে কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার মোঃ আবু আসলাম গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের আদর্শ গঠনতন্ত্রের ২৬.৮ অনুচ্ছেদ অনুযায়ী ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটির প্রজ্ঞাপন জারী করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। কমিটির কর্মকর্তা ও সদস্যগন হলেন যথাক্রমে সভাপতি জেলা প্রশাসক, রাজশাহী ও সহ-সভাপতি পুলিশ সুপার, রাজশাহী পদাধিকার বলে।

পুলিশ কমিশনার মনোনীত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সহ-সভাপতি ও জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সহ-সভাপতি। এছাড়াও বিনা প্রতিদন্দীতায় সহ-সভাপতি পদে মোঃ মাহফুজুল আলম লোটন, মোঃ ডাবলু সরকার, মোঃ মোস্তাক হোসেন,মোঃ রমজান আলী, সাধারন সম্পাদক পদে মোঃ ওয়াহেদুন নবী অনু , অতিরিক্ত সাধারন সম্পাদক পদ্ েমোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক পদে নাজমীর আহমেদ আমান, রাসেল জামান, কোষাধ্যক্ষ পদে মোঃ জিয়া হাসান আজাদ হিমেল ও নির্বাহী সদস্য পদে মীর তৌফিক আলী ভাদু, মোঃ রেজাউল ইসলাম বাবুল,

মোঃ সিরাজুর রহমান খান, আলী আফতাব তপন, শেখ আনসারুল হক খিচ্চু, মোঃ আব্দুস সোহেল, মোঃ মুকিতুজ্জামান জুরাত, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ তৌরিদ আল মাসুদ রনি, মোঃ আব্দুল মোমিন, শিরাজী ইমরুল হাসনাইন, মোঃ রোকনুজ্জামান, মোঃ মোঃ মামুনার রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার কোটা থেকে মোঃ আকবর আলী, মোঃ একরামুল হক, মহিলা কোটা থেকে রাফিকা খানুম ছবি ও মমতাজ মহল নির্বাচতি হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris