সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শিবগঞ্জে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Paris
Update : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে গ্রামভিত্তিক নক আউট টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বিনোদপুর বঙ্গবন্ধু ক্রীড়া চক্রের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনোদপুর ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলে কবিরাজটোল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রসুনচক ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনোদপুর বঙ্গবন্ধু ক্রীড়া চক্রের সভাপতি কলিন উদ্দিন মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দীন ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাষ্টারসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।


আরোও অন্যান্য খবর
Paris