সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারীদের অভিনন্দন

Paris
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বক্সিং দল লন্ডনের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে অংশ গ্রহনের জন্য গত সোমবার দেশ ত্যাগ করেছে। আগামী ২৮ জুলাই পর্দা উঠবে এ আসরের। এ প্রতিযোগিতায় দেশ সেরা বক্সার সুরা কৃষ্ণ, হোসেন আলী ও সেলিম হোসেন অংশ নিচ্ছে। বাংলাদেশ বক্সিং দলের কোচ শফিউল আজম মাসুদ ও দলের ম্যানেজার সৈয়দ মহিউদ্দিন আহমদ সংবাদের প্রতিনিধিকে জানান তাঁদের দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রস্তুতি নেয়া হয়েছে । আশা করি আমরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারবো।

বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অর্থায়ণে ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনের তত্ত্বাবধায়ণে পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়। মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক ও দলের কোচ মাসুদ টিমের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও মডার্ন বক্সিং ক্লাবের সভাপতি আবু সুফিয়ান চিশতি বাবু, কোষাধ্যক্ষ রকিবুল হক তুহিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris