সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নেইমার কেন হাসির খোরাক?

Paris
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সেই ২০১৮ বিশ্বকাপ থেকে শুরু। সামান্য বাধা পেয়ে মাঠে পড়ে গড়াগড়ি খাওয়া, অযথা ডাইভ দেওয়ায় ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে তখন থেকেই হাসিঠাট্টা হয়ে আসছে। চার বছরেও পরিস্থিতি বদলায়নি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে পিএসজি জাপান সফর শেষ করেছে গাম্বা ওসাকার বিপক্ষে ৬-২ গোলের জয়ে। ম্যাচটিতে জোড়া গোল করেছেন নেইমার, সেই সঙ্গে ডাইভ দিয়ে হাসির খোরাক হয়েছেন। ম্যাচের তখন ৩১ মিনিট। পাবলো সারাবিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। এমন সময় বাঁ প্রান্তে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন নেইমার। ওসাকার ডিফেন্ডার জেন্টা মিউরা তাকে আটকানোর চেষ্টা করেন। তাকে কাটিয়ে নেইমার এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মিউরো পড়ে যান। পড়ে যাওয়ার আগে তার পা গিয়ে লাগে নেইমারের ডান পায়ে। সামান্য টাচ হলেও নেইমার এমনভাবে পড়ে যান, যা দেখে যে কেউ বলবে তিনি হয়তো মারাত্মক কোনো চোট পেয়েছেন! নেইমারের কাণ্ড দেখে রেফারিও পেনাল্টির বাঁশি বাজান। নিঁখুত স্পটকিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। যদিও সেটি পেনাল্টি হওয়ার মতো ঘটনা ছিল না। তাই সোশ্যাল সাইটে নেইমারকে নিয়ে চলছে হাসাহাসি। নেইমারের শূন্যে লাফ দিয়ে পড়ে যাওয়ার দৃশ্য শেয়ার করে বলা হচ্ছে, ‘একদম সুইমিং পুলের ডাইভ!’ কেউ আবার বলছেন, ‘কী দরকার ছিল, দল তো এমনিতেই জিতেছে। ‘ আরেক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও এভাবে ডাইভ দিতে হয়!’-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris