সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

মঙ্গলবার রাতে জিম্বাবুয়ে যাচ্ছে টি-২০ দল

Paris
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের দুই ফরম্যাটেই খেলবে বাংলাদেশ দল। সফরের শুরুতে তিনটি টি-২০ ও পরে সমানসংখ্যক ওয়ানডে। আজ মঙ্গলবার মধ্যরাতে নুরুল হাসান সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ টি-২০ দল। বিসিবি থেকে জানা গেছে, এমিরেটসের ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে যাচ্ছেন ক্রিকেটাররা। -এফএনএস

ওয়ানডে দলের ক্রিকেটাররা ২৯ জুলাই রাতে একই সময়ে জিম্বাবুয়ে যাবেন। আগামী ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট তিন টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। পরে ৫, ৭, ১০ আগস্ট তিন ওয়ানডে মাঠে গড়াবে দুপুর সোয়া ১টায়। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।


আরোও অন্যান্য খবর
Paris