সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বিশ্ব রেকর্ড হয়েও হলো না টবি আমুসানের

Paris
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

একই দিনে দুবার বিশ্ব রেকর্ড গড়েও শেষ পর্যন্ত একটাতেই সন্তুষ্ট থাকতে হলো নাইজেরিয়ার অ্যাথলেট টবি আমুসানকে। মেয়েদের ১০০ মিটার হার্ডলসের ফাইনালে তার ১২.০৬ টাইমিং শুরুতে বিশ্ব রেকর্ড বলা হলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে। কারণ, বাতাসের গতি ছিল নির্ধারিত সীমার চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের ওরিগন প্রদেশের ইউজিনির হেওয়ার্ড ফিল্ডে রোববার এই ইভেন্টের সেমি-ফাইনালে ১২.১২ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী আমুসান। ভেঙে দেন যুক্তরাষ্ট্রের কেনি হ্যারিসনের ২০১৬ সালে গড়া ১২.২০ সেকেন্ডের আগের বিশ্ব রেকর্ড। ঘণ্টা দুয়েক পরই পদকের লড়াইয়ে ফের ট্র্যাকে নামেন আমুসান। -এফএনএস

 

আরও গতি তুলে দৌড় শেষ করেন ১২.০৬ সেকেন্ডে! কিন্তু ওই যে, বাতাসের গতির জটিলতা। টোকিও অলিম্পিকসে ও গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিলেন তিনি। এখানে এসে একই রাতে জোড়া বিশ্ব রেকর্ড গড়া না হলেও ভালোলাগার শেষ নেই আমুসানের। “লক্ষ্য ছিল ট্র্যাকে নামা ও সোনার পদক জেতা।” “নিজের সামর্থ্যে বিশ্বাস ছিল। কিন্তু এই চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়ব, সেই আশা করিনি। সবসময় চাওয়া থাকে পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগিয়ে দৌড়ানো এবং চ্যাম্পিয়ন হওয়া। তাই, বিশ্ব রেকর্ডটা একটা বোনাস।” জ্যামাইকার ব্রিটানি অ্যান্ডারসন রুপা ও টোকিও অলিম্পিকসে এই ইভেন্টের বিজয়ী পুয়ের্তো রিকোর জ্যাসমিন কামাচো-কুইন ব্রোঞ্জ জিতেছেন।


আরোও অন্যান্য খবর
Paris