স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগে গতকাল রোববার (২৪ জুলাই) সোহাগের হ্যাট্রিকের সুবাদে কিশোর ফুটবল একাডেমী ৫-০ গোলের বিরাট ব্যবধানে বিসমিল্লাহ স্পোর্টিং ক্লাবকে হারায়।
বিজয়ী দলের পক্ষে সোহাগ ৪টি ও রেজাউল ১টি গোল করেন। দিনের অন্য খেলায় কাটাখালী ফুটবল একাডেমী ৩-১ গোলে এর আর স্মতি সংসদকে হারায়। বিজয়ী দলের পক্ষে সজিব ২টি ও তুহিন ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে আকাশ ১টি গোল করেন।