সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

লালপুরে আ’লীগের দু’পক্ষ এক স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি

Paris
Update : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে আওয়ামীলীগের দুই পক্ষ একই স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন । বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উচ্চ বিদ্যালয় এর মাঠ চত্বরে এই সভার আহবান করা হয় । সভাকে কেন্দ্র করে ওই এলাকায় নেতা-কর্মীদের ও সাধারণ মানুষের মাধ্যে উত্তেজনা দেখা দেই । এলাকার আইন শৃংখলা রক্ষার্থে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যূতি সভাস্থলে ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন । আদেশে সভাস্থলে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আইন শৃংখলা নিয়ন্ত্রনকারী বাহিনীর সদস্য ব্যতিত অন্য কোন ব্যক্তির প্রবেশ, সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা,আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঠা বহন নিষিদ্ধ ঘোষনা করা হয় ।

এ বিষয়ে কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি গ্রুপের লোকজন অবৈধ ভাবে ১,২ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলনের আহবান করে। তাঁরা এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের কাউকে না জানিয়ে এই সভার আহবান জানিয়েছে। অথচ সেকচিলান উচ্চ বিদ্যালয় এর মাঠ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার আহবান করা হয়। লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল গ্রুপ ইউনিয়ন আওয়ামীলীগ এর অনুমতি ছাড়া কদিমচিলান ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সন্মেলন এর আহবান জানান।

যা দলের বর্হিভূত। দলের ভিতর কোন্দল ও বিশৃংখলার সৃষ্টির উদ্দ্যেশে তাঁরা এই সন্মেলনের আহবান জানান। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যূতি বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন শৃংখলা রক্ষার্থে ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এই আদেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বিষয়টি আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানেন।


আরোও অন্যান্য খবর
Paris