সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

সাকিব নতুন রেকর্ড গড়লেন

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

এফএনএস : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নতুন রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেটে শিকার করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার এটি। এর আগেও তাপস বৈশ্যর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডটির মালিক ছিলেন সাকিব।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে দুজনেই ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তবে বুধবার ম্যাচে সাকিব ভেঙে দিলেন আগের রেকর্ডকে। ৭ দশমিক ২ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। দুজনের বোলিং তোপে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

১২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইনিংসের শুভ সূচনা করেছেন লিটন দাস ও অধিনায়ক তামিম ইকবাল। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ ওভারে বিনা উইকেটে ৩৭ রান। তামিম ২০ ও লিটন ১০ রানে ব্যাট করছেন।


আরোও অন্যান্য খবর
Paris