সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাফুফের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

Paris
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

রাজধানীর আরমবাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মাঠ থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় তারা। মতিঝিল থানার এসআই শাহরিয়ার রেজা জানান, ফেডারেশনের মাঠের ভেতর ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। -এফএনএস

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত দেখতে পায়। তিনি জানান, ধারণা করা হচ্ছে মৃত যুবক মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন। বাফুফের দেওয়াল টপকে তিনি ভিতরে ঢুকেছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris