শহীদ কামারুজ্জামানের সমাধিতে রাসিকের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী রমজান আলী।
এ সময় নবনিয়োগপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডাঃ তারিকুল ইসলাম, মেডিকেল অফিসার তামান্না বাশার, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, ফোরম্যান অটোমোবাইল মোঃ মানিক রাজা, ফার্মাসিষ্ট লিটন কুমার সাহা, মেডিক্যাল টেকনিশয়ান মোঃ নজরুল ইসলাম, সহকারী হিসাবরক্ষক নাহিদ হাসান, মেশিন অপারেটর মোঃ সাফি হোসেন, মোঃ হৃদয় রহমান, ইলেকট্রিশিয়ান মোঃ ফয়সাল ও লিফটম্যান মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
