স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগে গতকাল সোমবার (১৮ জুলাই) কিশোর ফুটবল একাডেমী ৩-২ গোলে হারায় আমবাগান ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে মিজান, সোহাগ ও রিফাত ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে রিপন ও মৃদুল ১টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ২-১ গোলে বিসমিল্লাহ স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে নাহিদ ও ইসমাইল ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে মুনির ১টি গোল পরিশোধ করেন। আজকের কাটাখালি ফুটবল একাডেমী ও আনার স্মৃতি সংসদ অংশ নেবে বিকেল ৪ টায়।