সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নারী হকি বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

Paris
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

পুরো আসরে দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বিশ্বকাপের ফাইনালে হেরে গেছে দলটি। রোববার রাতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল নেদারল্যান্ডস। এ নিয়ে নবম বারের মতো হকি বিশ্বকাপ জিতল ডাচ মেয়েরা। স্পেনের তেরেসায় অনুষ্ঠিত ফাইনালে প্রথম মিনিটেই দুইটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭তম মিনিটে মারিয়া ভার্সকুরের গোলে এগিয়ে যায় ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক মাতলা। -এফএনএস

 

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৬তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় গোলটি করেন ফেলিস আলবারস। ম্যাচের ৪৬তম মিনিটে আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি গোল করলেও সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শিরোপা না জিততে পারলেও আসরের ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনারই জয়জয়কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মারিয়া গ্রানাত্তো। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি। ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি।


আরোও অন্যান্য খবর
Paris