৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি এনামুলের প্রেস সচিব থেকে জিল্লুরকে অব্যাহতি প্রদান

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
এমপি এনামুলের প্রেস সচিব থেকে জিল্লুরকে অব্যাহতি প্রদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী-৪( বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিবের পদ থেকে জিল্লুর রহমানকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার জিল্লুর রহমান বরাবরে এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত একটি অব্যাহতি পত্র পাঠানো হয়েছে। জিল্লুর রহমান দীর্ঘ সময় ধরে ইঞ্জিনিয়ার এনামুল হকের মিডিয়া বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এনাগ্রুপের নাম ব্যবহার করে কারো নিকট থেকে যেন কোন প্রকার অবৈধ সুবিধা হাসিল করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন