সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা

Paris
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

সাবেক রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা মা হয়েছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ সুখবর জানিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী। প্রেমিক আলেকজান্ডার গিলকেস আর শারাপোভার ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। তাদের পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। চলতি বছরের ১৯ এপ্রিল নিজের জন্মদিনে মা হওয়ার খবর দিয়েছিলেন টেনিসের গ্ল্যামারগার্ল। এর আগে আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরে ফেলেন। নবজাতকের নাম দেওয়া হয়েছে ‘থিয়োডর’। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে শারাপোভা লিখেছেন, ‘আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম। -এফএনএস

 

‘ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় ডোপিংয়ের দায়ে নির্বাসিত হয়েছিলেন এই রাশিয়ান টেনিস সুপারস্টার। তবে কামব্যাক করে আর সাফল্য পাননি। এরপর ২০২০ সালে টেনিস থেকে অবসর নেন। এরপর ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন শারাপোভা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছেন। এরপর ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ও ২০১৪ সালে ফরাসি ওপেনে নিজের নাম লিখিয়েছিলেন শারাপোভা। সেরেনা উইলিয়ামসের সঙ্গে একসময় তীব্র লড়াই ছিল তার। ক্যারিয়ারের প্রথম দিকে সেরেনাকে বেশ কিছু ম্যাচে হারালেও পরের দিকে দাঁড়াতেই পারতেন না।


আরোও অন্যান্য খবর
Paris