সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেলেন বাংলাদেশের সুমি

Paris
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

২০১৭ সাল থেকে মালদ্বীপের ঘরোয়া হ্যান্ডবল টুর্নামেন্টে খেলে আসছেন বাংলাদেশের সুমি বেগম। আগের দুবার সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবারও মাকিতা হাভারু উইমেন্স হ্যান্ডবলে ৫৪ গোল করে ছাড়িয়ে গেছেন সবাইকে। পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। শুক্রবার রাতে ফাইনাল খেলেছে তার দল ফিট ফেমিনিন। সুমি সর্বোচ্চ গোলদাতা হলেও ফাইনাল জিততে পারেনি তার দল। এ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও অখুশি নন ২০১২ সাল থেকে লাল-সবুজ দলে খেলা সুমি। ৭ দলের টুর্নামেন্টে প্রতিটি দলে ভারত, সার্বিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুজন করে খেলোয়াড় খেলেছেন। -এফএনএস

 

সবচেয়ে গর্বের বিষয়টি হলো স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের মধ্যে পারফরম্যান্সের দিক দিয়ে সুমি অন্য সবাইকেও ছাড়িয়ে গেছেন। মালদ্বীপ থেকে হোয়াটসঅ্যাপেএই হ্যান্ডবল খেলোয়াড় বলেছেন, ‘আমি আমার মতো করে চেষ্টা করেছি। গোলও পেয়েছি। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের মধ্যে আমার নাম রয়েছে, খুশি বলতে পারেন। যদিও দল চ্যাম্পিয়ন হতে পারেনি। দলে নবীন খেলোয়াড় বেশি থাকায় ট্রফি জেতা হয়নি।’ এবার সুমির সঙ্গে একই দলে বাংলাদেশ থেকে প্রথমবার খেলেছেন মাসুদা আক্তার। দুজনেই মালদ্বীপে যাওয়া আসার টিকিট ছাড়া সম্মানজনক পারিশ্রমিকও পেয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris