সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

রোনালদোকে নিয়ে নতুন গুঞ্জন শুরু

Paris
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

বেশ কিছুদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের ইচ্ছার কথা জানিয়েও দিয়েছেন। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। পর্তুগিজ মহাতারকাকে পেতে বেশ কিছু ক্লাব মাঠে নেমেছে। পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো কিছু ক্লাব আবার তাকে না নেওয়ার কথাও বলেছে। এর মাঝেই একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে নতুন জল্পনার সূচনা করলেন ৩৭ বছর বয়সী রোনালদো। সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে রোনালদো তার জিম করার একটা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কঠোর পরিশ্রম চলছে। ‘ খুবই সাধারণ একটা পোস্ট। ছবি বা ক্যাপশনে অস্বাভাবিক কিছু নেই। -এফএনএস

 

কিন্তু পর্তুগিজ মহাতারকার পরনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের শর্টস ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, রোনালদো যেহেতু ক্লাবের শর্টস পরে জিম করার ছবি পোস্ট করেছেন, তার মানে তিনি ইউনাইটেডেই থাকছেন! এখানে আবার বিপরীত মতও আছে। এই বিষয়ক ইএসপিএনের প্রতিবেদনে অনেকে কমেন্ট করছেন, ছবিতে রোনালদোর শর্টসটা একটু গুটিয়ে রাখতে দেখা যাচ্ছে। শর্টসের যে অংশে ক্লাবের লোগো থাকে, সেই অংশই তিনি গুটিয়ে রেখেছেন। তাই একাংশের ধারণা, রোনালদো যে ইউনাইটেডে থাকতে চান না, সেটি পরিষ্কার করতেই এমন ছবি পোস্ট করেছেন! আসলে সব কিছু এখনো গুঞ্জনের পর্যায়েই আছে। বড় তারকাদের ঘিরে সব সময়ই এমন গুঞ্জন চলে। দুই পক্ষের এক পক্ষ মুখ খুললে তবেই না সব পরিষ্কার হবে।


আরোও অন্যান্য খবর
Paris