সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

জয়-পরাজয়ের ব্যবধান থাকবে না শেষ ম্যাচে জয় পেলে

Paris
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাইড বেঞ্চের শক্তি পরীক্ষার পরিকল্পনা করছে বাংলাদেশ। এজন্য অবশ্য উইন্ডিজকে ধোলাই করার ইচ্ছে বিসর্জন দেয়নি তামিম ইকবালের দল। জয় দিয়েই তারা উইন্ডিজ সফর শেষ করতে চায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে টি-স্পোর্টস চ্যানেলে। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়ায়, শেষ ওয়ানডে রুপ নিয়েছে নিয়মরক্ষায়। এ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ (প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের ভেন্যু ছিল গায়ানা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো ধীরগতির উইকেট ছিল, যা বাংলাদেশের জন্য সুবিধাজনক। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় আসে ৯ উইকেটে। দুই ওয়ানডেতে জয়েই বড় ভূমিকা রাখেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও এই সিরিজে অভিষেক হওয়া বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের তিন খেলোয়াড় এই ওয়ানডে সিরিজে খেলেননি।

এরা হলেন- এবাদত হোসেন, এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। তাই মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে বাংলাদেশ। বুধবারের দ্বিতীয় ওয়ানডের জয় শুধুমাত্র বাংলাদেশের সিরিজই নিশ্চিত করেনি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর টাইগারদের এটা টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়। তাই তৃতীয় ও শেষ ম্যাচের জয় টানা ১১তম ম্যাচে জয়ে উত্তীর্ণ করবে। সেই সাথে সিরিজে হোয়াইটওয়াশও। ২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ। সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা ৪৩টি ওয়ানডে খেলেছে। জিতেছে ২০টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। যদি সিরিজের শেষ ওয়ানডে জিততে পারে বাংলাদেশ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান সমান হয়ে যাবে। উল্লেখ্য, ওয়ানডেতে ৩৯৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে জয় ১৪২টি, হার ২৪৭টি এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris