সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

টিভিএস বিপিএল ফুটবলে রহমতগঞ্জের সাথে স্বাগতিক পুলিশ ক্লাব গোলশুন্য ড্র

Paris
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

স্পোর্টস রিপোর্টার : গত ১২ মার্চ রহমতগঞ্জের হোম ভেন্যুতে ২-১ গোলে পরাজিত করলেও নিজ ভেন্যুতে গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ পুলিশ ক্লাব। এর ফলে ১৯ খেলা শেষে পুলিশ ক্লাব ২৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৬ষ্ঠ ও রহমতগঞ্জ সমপরিমান খেলা শেষে ১৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে।

গতকাল শুক্রবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ক্লাব ও রহমতগঞ্জের খেলাটি দেখে মনে হলো উভয় দল ড্র‘র জন্য মাঠে নেমেছে। পুরো ৯০মিনিটের খেলায় দেখা গেছে অগুছালো ফুটবল ও ভুল পাসের ছড়াছড়ি। যদিও প্রথমার্ধে ৪১ মিনিটে পুলিশ ক্লাবের আক্রমণ ভাগের আফগান খেলোয়াড় শারিফীর একটি জোরালো শর্ট ক্রসবারে লেগে ফিরে আসে। এছাড়াও খেলার ৮৩ মিনিটে পুলিশের বাবলু রহমতগঞ্জের গোলরক্ষক জিয়াকে একা পেয়ে সরাসরি তার হাতে বল মারে। দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ কিছুটা গুছিয়ে খেললেও তারা গোলের তেমন কোন সুযোগ তৈরী করতে ব্যর্থ হলে খেলাটি অমিমাংসিত থেকে যায়।


আরোও অন্যান্য খবর
Paris