সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

‘স্টার্লিং চেলসির বড় সম্পদ হচ্ছে’

Paris
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

নতুন মৌসুম শুরুর আগে ভাণ্ডারে গুরুত্বপূর্ণ এক অস্ত্র যোগ হওয়ার খুশিতে ভাসছেন টমাস টুখেল। চেলসি কোচ মনে করছেন, রাহিম স্টার্লিং আসায় ধার অনেক বাড়বে তার দলের। পাঁচ বছরের চুক্তিতে বুধবার সিটি থেকে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান স্টার্লিং। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ২৭ বছর বয়সী তারকাকে পেতে চেলসির খরচ পাঁচ কোটি পাউন্ড। এই গ্রীষ্মে টড বোহেলির পরিচালিত কনসোর্টিয়ামের অধীনে চেলসি যাওয়ার পর দলটিতে যোগ দেওয়া প্রথম তারকা খেলোয়াড় হলেন স্টার্লিং। টুখেলের বিশ্বাস, ইংলিশ মিডফিল্ডার দলে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। “আশা করি, সে যেমন আছে তেমনটা থেকেই আমাদের দলকে একটি আকার দিতে সাহায্য করবে। -এফএনএস

 

সে আমাদের জন্য অনেক বড় সম্পদ হতে যাচ্ছে।” “আমার কাছে সে অনেক বড় খেলোয়াড়, ইংলিশ ফুটবলে গত বছরগুলোতে সে দারুণ প্রভাব রেখেছে এবং দায়িত্ব নিতে ও আমাদের তরুণ খেলোয়াড়দের সামনে উদাহরণ হতে সে সঠিক বয়সে রয়েছে।” ইংলিশ ফুটবলে নতুন করে আর নিজেকে প্রমাণের কিছু নেই স্টার্লিংয়ের। নিজের সেরাটা দিয়ে চেলসিকে এগিয়ে নেওয়াই হবে তার প্রধান কাজ। তার মতো একজন খেলোয়াড়ই চেলসির প্রয়োজন ছিল বলে মনে করেন টুখেল। “তার বয়সে বছরের পর বছর সে যা দিয়ে যাচ্ছে, দায়িত্বের প্রতি তার ক্ষুধা, খেলার ধরণ, সবই অসাধারণ। এটা প্রিমিয়ার লিগের মানদণ্ড এবং আমাদের ঠিক এটাই প্রয়োজন।”


আরোও অন্যান্য খবর
Paris