পবার নয়া এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
পবা প্রতিনিধি : পবা উপজেলায় নবাগত এসিল্যান্ডের সাথে পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে পবা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন অভিজিত সরকার। এদিন দুপুরে পবা উপজেলা ভূমি অফিস কার্যালয়ে পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. জাহিদ হাসান পলাশের নেতৃত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান পবা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি মো. ইউসুফ আলী চৌধুরীসহ পবা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। উল্লেখ্য, ৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৭ এপ্রিল, ২০১৯ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
