বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাকসিন গরিবদের ওপর প্রয়োগ করে দেখবে বাঁচে না মরে : রিজভী

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

এফএনএস : করোনার ভ্যাকসিন ভিআইপিরা আগে পাবেন না- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল (গত মঙ্গলবার) স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার টিকা আসছে, এটা ভিআইপিরা আগে পাবে না। ভিআইপিরা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন বাঁচে না মরে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগে করোনা টিকা নিয়েছেন। ওখানকার স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রধান পাউসিও আগে নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী তো আছেন একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা। ভাইরাস কেন, কোনো ফাঁক দিয়ে বেহুলার বাসর ঘরের মতো যেন সাপ ঢুকতে না পারে ঠিক সেভাবেই আছেন প্রধানমন্ত্রী, ঠিক সেভাবেই আছেন ওবায়দুল কাদের এবং স্বাস্থ্যমন্ত্রী। ভিআইপিরা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন গরিবরা বাঁচে না মরে। তিনি আরও বলেন, আগে গরীব মানুষের ওপর এরা ভ্যাকসিন প্রয়োগ করবে।

ভারতে এই ভ্যাকসিন নিতে গিয়ে মারা গেছে কয়েক জায়গায়। যদিও তারা বলেছেন এটা ভ্যাকসিনের কারণে নয়। ভ্যাকসিন নেয়ার পর তো মারা গিয়েছে। আমাদের সন্দেহ, সংশয় সব রয়েছে। যাদের কাছ থেকে আপনারা ভ্যাকসিন নিচ্ছেন এটা তো আমাদের বিশ্বাসের জায়গা হালকা করেছে। কারণ ওই দেশের পলিটিশিয়ানরা আওয়ামী লীগ ও তাদের সরকারকেই বন্ধু মনে করে। আর সেই সরকারের মন্ত্রী বলেন, ভিআইপিরা আগে পাবে না। ভিআইপি কে? ভিআইপি হল মন্ত্রী, আমলা আর এমপিরা।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যদি পরিস্থিতি এই হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী আপনি ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন। আপনাদের শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে। তারপর গরিবদের দেয়ার চেষ্টা করেন। যদি দেখেন এটার যথাযথ উপকার হয় তারপর গ্রামে-গঞ্জে পাঠানোর ব্যবস্থা করুন।


আরোও অন্যান্য খবর
Paris