পদায়ন হলেন সাত ডিআইজি
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। -এফএনএস
খন্দকার লুৎফল কবিরকে পুলিশ সদর দফতরের ডিআইজি প্রশাসন, তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দফতরে ডিআইজি লজিস্টিকস, আমিনুল ইসলামকে পুলিশ সদর দফতরের ডিআইজি অডিট অ্যান্ড ইন্সপেকশন, মাহবুবুর রহমান ভূইয়াকে পুলিশ সদর দফতরের ডিআইজি ফিন্যান্স, রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে ডিআইজি ডেভেলপমেন্ট, কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দফতরের হিউম্যান রিসোর্সের ডিআইজি, এস এম মোস্তাক আহমেদ খানকে ডিআইজি পুলিশ সদর দফতর হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে জারি হবে বলে জানানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
