৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডিবির হাফিজকে ডিএমপির ক্রাইম বিভাগে পদায়ন

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
ডিবির হাফিজকে ডিএমপির ক্রাইম বিভাগে পদায়ন
বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক অফিস আদেশে তাকে এ পদায়ন করা হয়। একই আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত হলেন সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ। -এফএনএস

 

তিনি এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আদেশে সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সৈয়দ নুরুল ইসলামকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আগে থেকেই চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে কাউন্টার টেরোরিজম বিভাগে এবং মনিবুর রহমানকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন