প্রেস বিজ্ঞপ্তি : গত সোমবার বিকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের মিশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাজপাড়া যুব সংঘ এর আয়োজনে মাদক বিরোধী ৯ম ঈদ পূর্নমিলনী ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলেদেন রাজশাহী সিটি কর্পোরেশনের ০৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ কামরুজ্জামান কামরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ সর: কলেজ অধ্যাপক মতিউর রহমান মতি, মি.বা.উ.বি প্রধান শিক্ষক মিসেস মারিয়া অলকা মন্ডল, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ শাহ আলম সহ স্থানীয় গণ্যমাণ্য ক্রীড়া প্রেমীগণ। খেলায় ৮টি দল অংশগ্রহন করে নকআউট ভিত্তিতে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাশেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলেদেন কাউন্সিলর কামরুজ্জামান কামরু।