৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন আবদুর রউফ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ৩:১৩ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন আবদুর রউফ
বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে গতকাল মঙ্গলবার দায়িত্ব বুঝে নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আবদুর রউফ তালুকদার। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা। এ সময় নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। বেলা ১১টায় বৈঠক করেন ডেপুটি গভর্নরদের সঙ্গে। -এফএনএস

 

এরপর তিনি নির্বাহী পরিচালক এবং পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া এদিন নতুন গভর্নরের সঙ্গে দেখা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা। এর আগে ৬ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে গত ৩ জুলাই গভর্নরের পদ থেকে বিদায় নেন ফজলে কবির। নতুন গভর্নর আবদুর রউফ তালিকদার সরকারি কর্মকর্তা হওয়ায় পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গতকাল মঙ্গলবার গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন