সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নরওয়ের জালে ইংল্যান্ডের মেয়েদের আটটি গোল

Paris
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২

প্রথম ম্যাচে রেকর্ড দর্শকের সামনে বিবর্ণ ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল দারুণভাবে। ব্রাইটনের মাঠে তারা উপহার দিল দুর্দান্ত আগ্রাসী ও চোখধাঁধানো ফুটবল। নরওয়ের জালে একে একে বল পাঠাল ৮ বার! উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোমবার নরওয়েকে ৮-০ গোলে হারায় ইংল্যান্ড। এই টুর্নামেন্টের ইতিহাসে মূল পর্বে এক ম্যাচে ৮ গোল করা প্রথম দল ইংল্যান্ডই। এই জয়ে সবার আগে তারা নিশ্চিত করে ফেলল কোয়ার্টার-ফাইনাল। আসরের উদ্বোধনী ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে রেকর্ড ৬৮ হাজার ৮৭১ দর্শকের সামনে অস্ট্রিয়াকে অনেক কষ্টে ১-০ গোলে হারাতে পেরেছিল ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভের মাঠে দর্শক ছিল ২৮ হাজার ৮৪৭। তারা উপভোগ করেন মন ভরানো ছন্দময় ফুটবল। -এফএনএস

 

কাগজে-কলমে শক্তির বিচারে দুইবারের চ্যাম্পিয়ন নরওয়ের বিপক্ষে ম্যাচটিই সবচেয়ে কঠিন হওয়ার কথা ছিল ইংলিশদের জন্য। কিন্তু তাদের আক্রমণের তোড়ে ভেসে যায় নরওয়ের রক্ষণ। প্রথম ম্যাচে দলের জয়ে একমাত্র গোল করা বেথ মিড এবার করেন হ্যাটট্রিক। ৮-০ গোলের এই জয়কেও কিছুটা ছোট মনে হবে, যখন জানবেন, প্রথমার্ধে গোল হয়েছিল ৬টি! জর্জিয়া স্ট্যানওয়ের ১২ মিনিটের পেনাল্টিতে গোলের সূচনা। তিন মিনিট পরই ব্যবধান বাড়ান লরেন হেম্প। এরপর প্রথমার্ধেই দুটি করে গোল করেন মিড ও দলের সফলতম স্কোরার অ্যালেন হোয়াইট। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে ওঠে নরওয়ে, ইংল্যান্ডের আক্রমণেও নেমে আসে ভাটা। তারপরও ৬৬তম মিনিটে হেডে গোল করেন অ্যালেসিয়া রুসো। ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মিড। এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইল ইংল্যান্ড, যা তাদের ইতিহাসের সেরা ধারাবাহিকতা।


আরোও অন্যান্য খবর
Paris