সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

মাঠে দুই ‘মহীরূহকে’ ছাড়া জিততে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে

Paris
Update : সোমবার, ১১ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষ হতেই ধারাভাষ্যে বলে উঠলেন, ‘সাকিব নেই, মুশফিক নেই, তবু কোনো সমস্যা নেই’। একসঙ্গে মাঠে এই দুই ‘মহীরূহকে’ ছাড়া প্রথমবার খেলতে নামলেও জিততে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশ দলকে। তবে ম্যাচের শুরু থেকে জেগে ওঠা একটি প্রশ্ন রয়ে যায় ম্যাচ শেষেও। ঘরোয়া ক্রিকেটে রানের প্লাবন বইয়ে দেওয়া এনামুল হককে একাদশে না রেখে কেন সুযোগ দেওয়া হলো আগে ব্যর্থ নাজমুল হোসেন শান্তকে। ম্যাচের পর এটির কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক তামিম ইকবাল। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা আদায় করে নেন এনামুল। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে ছাড়িয়ে যান হাজার রান। ওই পারফরম্যান্সের পর শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ দেওয়া হলেও পরে তাকে যুক্ত করা হয় টেস্ট দলে। নাটকীয়ভাবে টেস্ট দিয়েই তিনি ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। পরে খেলেন টি-টোয়েন্টি সিরিজেও। কিন্তু যে সংস্করণে ভালো করে তিনি জাতীয় দলে ফিরলেন, সেই একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে তিনি ছিলেন একাদশের বাইরে।

 

সাকিব ও মুশফিকের ছুটির পাশাপাশি চোটের কারণে এই সিরিজে নেই ইয়াসির আলি চৌধুরি রাব্বি। এনামুলকে একাদশে রাখার খুব ভালো সুযোগ তাই ছিল। কিন্তু একাদশে জায়গা পান নাজমুল হোসেন শান্ত, আগে ৮ ওয়ানডে খেলে যার মোট রান ছিল ৯৩। ম্যাচ শেষে তামিম আগে তুলে ধরলেন, মিডল অর্ডারের নিয়মিত তিনজনকে ছাড়া জয়টা কতটা কঠিন ছিল। “আমার ১১ জনের তিন জনই ছিল না, তিন-চার-পাঁচ নম্বর ব্যাটসম্যান, ইয়াসির রাব্বিসহ, কাজটা তাই কঠিন ছিল। ওই তিন জন খুবই গুরুত্বপূর্ণ।” গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে খেলানো হয় শান্তকে। তার জন্যও এটি ওয়ানডে দলে ফেরা। তবে এনামুল ঢাকা লিগে ওপেন করলেও জাতীয় দলে তিন নম্বরে খেলতে পারতেন তিনি অনায়াসেই।

 

কিন্তু তামিম বললেন, অধিনায়ক হিসেবে তিনি জোর দিতে চান দল নির্বাচনের প্রক্রিয়া আর ধারাবাহিকতায়। “আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেৃ. দেখুন, এনামুল বিজয় অবশ্যই দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়েছে। মাত্র দলে এসেছে। আজকে যদি শান্তর জায়গায় বিজয়কে নিতাম, তাহলে শান্ত যে গত তিন সিরিজ ধরে ছিল, ওই নির্বাচনটা ছিল ভুল। শান্তকে কেন তিন সিরিজ ধরে নিয়ে আসছি? যখনই সুযোগ আসবে, শান্তরই এগিয়ে থাকার কথা বিজয়ের চেয়ে।” “অধিনায়ক হিসেবে আমি এটাই করতে চাই, দল নির্বাচন এভাবে করতে চাই। একটা ছেলেকে ক্যারি করছি, মাঝখান থেকে আরেকজন এলো, তাকে চট করে খেলিয়ে দিলাম, আমি এভাবে ভাবি না। তাই আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।” শান্ত অবশ্য এমন মহামূল্য সুযোগটি কাজে লাগাতে পারেননি পুরোপুরি। ৯ ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ৩০ রান ছুঁতে পেরেছেন বটে। তবে লক্ষ্য ছিল সহজ, ছিল না রান রেটের চাপ। অনায়াসেই শেষ পর্যন্ত থেকে উল্লেখযোগ্য স্কোর গড়তে পারতেন তিনি। কিন্তু ৪৬ বলে ৩৭ রান করে আউট হয়ে যান তিনি অভিষিক্ত বাঁহাতি স্পিনার গুডাকশ মোটির বলে আলতো আলতো শটে ক্যাচ দিয়ে। শান্তর এই ব্যর্থতায় হতাশ তামিমও।

 

নিজেকে প্রমাণের কত বড় সুযোগ এটি শান্তর জন্য, ম্যাচ শেষে তা তুলে ধরলেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর খুবই হতাশ হওয়া উচিত। কারণ, আজকে ম্যাচ শেষ করার দারুণ সুযোগ ছিল ওর। এমন সুযোগ তো সবসময় আসে না। সাকিব-মুশফিক-ইয়াসিররা ফিরলে তো এমন সুযোগ মিলবে না। এরকম সুযোগ পেলে তাই দু হাতে লুফে নেওয়া উচিত।” সাকিব না থাকলে সবসময়ই একাদশের ভারসাম্য গড়তে হিমশিম খায় বাংলাদেশ। এবার অলরাউন্ডার হিসেবে মোসাদ্দেক হোসেনকে খেলানোর সুযোগ ছিল। তবে দল নেমেছে কিপারসহ ৬ ব্যাটসম্যান আর ৫ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে। তামিম বললেন, অধিনায়ক হিসেবে এই আক্রমণাত্মক পথই তিনি সবসময় অনুসরণ করতে চান। “৬ ব্যাটসম্যান ৫ বোলার, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের যে, বাড়তি ব্যাটসম্যান খেলাব নাকি বোলার। বাড়তি ব্যাটসম্যান খেলালে হয়তো নিরাপদ হতো, তবে আন্তর্জাতিক ক্রিকেটে চান্স নিতেই হবে। ওয়ানডেতে আমি মনে করি, ৫ জন বোলার লাগবেই। আশা করি, ব্যাটসম্যান যারা থাকবে, তারা দায়িত্ব নিয়ে কাজ শেষ করবে।”


আরোও অন্যান্য খবর
Paris