২১ সাব-রেজিস্ট্রারকে বদলি
নিবন্ধন অধিদপ্তরের ২১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার বদলি সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত নিবন্ধন অধিদপ্তরের স্মারকে এই তথ্য জানানো হয়। স্মারকে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, নিম্নে বর্ণিত সাব-রেজিস্ট্রারদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল হতে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। -এফএনএস
এই সাব-রেজিস্ট্রারদের আগামী ১২ জুলাইয়ের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
