সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশ ‘এ’ আগস্টে ও.ইন্ডিজ সফর করবে

Paris
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

২০১৯ সালের পর আবারও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালের অক্টোবররের পর কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ ‘এ’ দল। ২০১৯ সালের অক্টোবরে শ্রীলংকার মাটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। অবশেষে প্রায় তিন বছর খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২০ সালের পর প্রথমবার ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও। -এফএনএস

 

সিরিজকে সামনে রেখে গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। চার দিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের লড়াই শুরু হবে। ৪ আগস্ট থেকে প্রথম চারদিনের ম্যাচ। ১০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে। ১৬ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ১৮ ও ২০ আগষ্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়াতে। এদিকে ২০২৩ সালেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিডব্লুআই।


আরোও অন্যান্য খবর
Paris