সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর এ মাসেই

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

৭ জুলাই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রয়েছে। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ১৬ জুলাই। সেটি শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ দল। কিন্তু বেশিদিন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। এ মাসেই আবার জিম্বাবুয়ের উদ্দেশে বিমান ধরতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটারদের। এখনো সূচি চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২৮ জুলাই থেকে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। -এফএনএস

 

সিরিজে মোট তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, এরইমধ্যে একটি সূচি চূড়ান্ত হয়েছে। সেটি স্বাগতিক হওয়ায় জিম্বাবুয়ে বোর্ড ঘোষণা করবে। জুলাইয়ের শেষ দিকে দল যাবে এবং আগস্টে তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরে আসবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৮ জুলাই, ৩০ জুলাই ও ১ আগস্ট তিনটি ওয়ানডে এবং ৪, ৬ ও ৮ আগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris