সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

টি-টোয়েন্টি ওপেনিংয়ে নতুন জুটি?

Paris
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে চলতি বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ব্যাটিং। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ডুবতে হয় প্রায়ই ম্যাচে। এই ব্যর্থতা থেকে পরিত্রাণ পেতে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে টিম ম্যানেজম্যান্ট। তারই অংশ হিসেবে টি-টোয়েন্টিতে দেখা যাবে নতুন ওপেনিং জুটি। নবাগত মুনিম শাহরিয়ারের সঙ্গী এনামুল হক বিজয়। উইন্ডসর পার্কে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে ওপেনিংয়ে এই জুটিকে নিয়ে সবুজ সংকেত দিয়েছেন খোদ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া যে খুব একটা বিকল্পও নেই। ২০২১ সালে টানা খেলা নাঈম শেখ বাদ পড়ছেন অফ ফর্মের কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লিটন দাস বাদ পড়লেও আবার ফিরেছেন দলে। এ ছাড়া দেশসেরা ওপেনার তামিম ইকবাল আদৌ টি-টোয়েন্টি খেলবেন কিনা অনিশ্চিত। তিনি এখনও ৬ মাসের বিরতিতে। তাই বাংলাদেশের সামনে ওপেনিং জুটি শানিয়ে দেখার সেরা সময় এটি। সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘মুনিম এখনও দলে নতুন। এফএনএস

 

বিজয় অনেকদিন পর মাত্র আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। সঠিকভাবে যেন সুযোগ পায়। এটা নিশ্চিত করা জরুরি।’ শুধু তাই নয়, তাদের যথেষ্ট সময় দিয়েই প্রস্তুত করতে চান মাহমুদউল্লাহ। ‘আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো করবে’- যোগ করেন টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ খেলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন মুনিম। দুই ম্যাচে অবশ্য ২১ রানের বেশি করতে পারেননি। মুনিমের জন্যও এই সিরিজটি চ্যালেঞ্জিং বটে। অন্যদিক ঘরোয়া ধারাবাহিক এনামুল পুরস্কার পেয়েছেন দলে ডাক পেয়ে। চলতি বছর ঘরোয়া ক্রিকেটের সবগুলো আসরেই তার ব্যাটে ছুটেছিল রানের ফোয়ারা। ঢাকা প্রিমিয়ার লিগে সব রেকর্ড ভেঙে গড়েছিলেন নতুন রেকর্ড। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮১৪ রান করে। এর মধ্যে ঢাকা লিগেই তার ব্যাট থেকে আসে ১১৩৮ রান! বাংলাদেশেই নয় শুধু, লিস্ট ‘এ’ ক্রিকেটেই এটি বিশ্ব রেকর্ড। এনামুল সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ৭ বছর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৩ ম্যাচে ৩২.২৭ গড়ে করেছেন ৩৫৫ রান। একমাত্র ফিফটিতে সর্বোচ্চ ৫৮।

 

মুনিম-এনামুল যদি ওপেনিং করেন তাহলে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। লিটন দাসকে নামতে হতে পারে তিন নম্বরে। এছাড়া মুশফিকুর রহিম না থাকায় তার পরিবর্তে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। মাহমুদউল্লাহর বার্তা, তরুণ কিংবা অনভিজ্ঞদের পর্যাপ্ত সুযোগ দিতে চান। যাতে তারা মানিয়ে নিতে পারেন। ‘হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিক। অ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনও আছে। এখানে আরও ভালো হতে হবে, এটা আমি স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এখনও তরুণ, অনভিজ্ঞ। ওদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে আমরা আরও ১০-১২টি ম্যাচ খেলব। ওরা যেন যথেষ্ট সুযোগ পায়। ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্যও ভালো, দলের জন্যও ভালো।’ প্রথম সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি মুনিম। এবার উইন্ডিজ সফর নিজেকে প্রমাণের সুযোগ মুনিমের সামনে। অন্যদিকে অভিজ্ঞ এনামুলের জন্য এটি হতে পারে পুনর্জন্মের সফর। ভালো খেলে যেতে পারলে খুলে যাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের দরজা। তার সঙ্গে ব্যাটিংয়ে মাথা ব্যথাটাও কমবে টিম ম্যানেজম্যান্টের।


আরোও অন্যান্য খবর
Paris