সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

এবারই প্রথম নারী রেফারি

Paris
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২

২০২২-২৩ মৌসুম থেকে রেফারিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে ইটালিয়ান ফুটবল। আসছে মৌসুমের জন্য সেরি আর ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতিকে। গত বছর সেরি আর একটি ক্লাব কাইয়ারির ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন কাপুতি। ইটালিয়ান কাপে চিত্তাদেল্লার বিপক্ষে কাইয়ারির ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। গত শুক্রবার ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা পাওয়ার মধ্য দিয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সী কাপুতি। এফএনএস

 

ইতালির রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেন্তালাঙ্গে মনে করেন, সবার উচিত কাপুতির এই অর্জন স্বাভাবিকভাবে গ্রহণ করা। “এটি খুব সুন্দর একটি মুহূর্ত এবং তৃপ্তিরও। একই সঙ্গে এটা ভাবতে খারাপও লাগে যে একজন নারীর উপস্থিতিতে কেউ কেউ আবার অবাকও হবে।” ২০০৭ সালে রেফারি অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া কাপুতি শুরুতে কাজ করেন প্রাদেশিক ও আঞ্চলিক লিগে।

 

এরপর ২০১৫ সালে তিনি সেরি ডির রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৯ সালে তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় রচিত হয়। উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন কাপুতি। ২০২০ সালে তিনি সেরি সির রেফারিংয়ে যুক্ত হন। ওই বছরই এ ছাড়া সেরি বির একটি ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। উন্নতির ধারাবাহিকতায় এবার কাপুতি পা রাখলেন আরও উচ্চতায়।


আরোও অন্যান্য খবর
Paris