সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাংলাদেশসহ ৫ দেশের গৃহকর্মীর ভিসা চালু করল কুয়েত

Paris
Update : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

এফএনএস : বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার জন্য গৃহকর্মীর ভিসা চালু করেছে কুয়েত। গত রোববার থেকে কুয়েতের নাগরিকদের গৃহকর্মী আনতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন অনুমোদন দেয়া হয়েছে। দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল আনবা’র প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চালু করার সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধুমাত্র গৃহকর্মী প্রবেশ করতে দেয়া হবে।

স্পনসর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আগমনের জন্য নতুন বা প্রত্যাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে। ছুটিতে আটকে পড়া গৃহকর্মীদের চলিতে মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান, এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিক থেকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে।

এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে। তবে এখনো ১৮ নম্বর ভিসাধারীদের সরাসরি কুয়েতে প্রবেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো ৩৫ দেশের সাথে সরাসরি ফ্লাইট কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris