সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সাবিনাদের সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেল

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

এফএনএস : আগামী ১২ আগস্ট থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। নেপালের পোখরা ছিল সম্ভাব্য ভেন্যু। তবে নির্দিষ্ট সময়ে তা হচ্ছে না। পিছিয়ে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হবে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি এসেছে। তাই একটু সময় নিয়ে সাফের ষষ্ঠ টুর্নামেন্টটি করতে চাইছে স্বাগতিকরা। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালবলেছেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না।

 

শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।’ ৬ দল নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ রাজধানী কাঠমান্ডুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ থাকায় পাকিস্তান থাকছে না। আগের ৫টি টুর্নামেন্টেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ২০১৬ সালে একবারই রানার্সআপ হয়েছিল। আর গতবার সেমিফাইনাল থেকে নিয়েছিল বিদায়। এবার সাবিনারা রয়েছে ভালো ফর্মে। তাই আরও ভালো করার লক্ষ্য।


আরোও অন্যান্য খবর
Paris