শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

শারীরিক সমস্যায় কোভ্যাক্সিনে নিষেধ ভারত বায়োটেকের

Paris
Update : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

এফএনএস : যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও যাদের অন্য একাধিক ওষুধ খেতে হয়, তাদের কোভ্যাক্সিন নিতে নিধেষ করল ভারত বায়োটেক। এই নিয়ে বিস্তারিত একটি তথ্যপত্র বা ফ্যাক্ট শিট প্রকাশ করেছে সংস্থা। আনন্দবাজার পত্রিকা জানায়। করোনার টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে তৃতীয় দিনের হিসাবে ৩.৮ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৫৮০ জনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনের মৃত্যুও হয়েছে, তবে সেই মৃত্যু করোনার টিকার কারণে নয়, সোমবার এই তথ্য দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

হয়তো সেই কারণেই অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থাকতে সতর্ক করে রাখল কোভ্যাক্সিন। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাও টিকা নিতে নিতে পারে। তবে তাদের শরীরে টিকার প্রভাব কম পড়বে। প্রধানত, যে সব ক্যান্সার আক্রান্ত কেমোথেরাপিতে রয়েছেন, যাদের এইচআইভি পজিটিভ রয়েছে, তাদের ক্ষেত্রে করোনার টিকার প্রয়োগ ক্ষমতা অত্যধিক রকমের কম থাকতে পারে।ভারত বায়োটেক আরও জানিয়েছে, যাদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে, তারাও যেন কোভিড টিকা এড়িয়ে যান।

যারা অত্যন্ত অসুস্থ, কিংবা কোনও অ্যালার্জির ইতিহাস রয়েছে যাঁদের, অথবা অন্তঃস্বত্তা মহিলাদেরও করোনা টিকা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, এই তথ্যপত্র বা ফ্যাক্ট শিট কেবল মাত্র শরীরে বড়সড় কোনও প্রভাব পড়লে, তা মেনে চলার জন্য। তবে সারা ভারত থেকেই করোনার টিকা নেওয়ার পর একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওযা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকা নেওয়ার পরেও কোনও ব্যক্তির করোনা হতে পারে, তবে তা সামান্য প্রভাব ফেলবে বলে তাদের মনে হয়।

ভারত বায়োটেকের পক্ষ থেকেই বলা হয়েছে,’সামান্য একটি ঝুঁকি থাকছে ভারত বায়োটেকের টিকায়, যেটিতে অ্যালার্জি দেখা দিতে পারে।’ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা বা মুখ ফুলে যাওয়া, র‌্যাশ, ঝিমুনি ও দুর্বলতা। সেই কারণেই টিকা নিতে যাওয়ার সময় টিকা কর্মকর্তা যিনি আছেন, তাকে বিস্তারিক শারীরিক অবস্থা বলার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। তারা নিয়মিত কোনও ওষুধ খাচ্ছেন কি না, সেই বিষয়েও বিস্তারিত বলতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris