৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশিত: ২৯ জুন ২০২২, ৪:০৬ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে আরও দুটি ধাপ অতিক্রম করতে হবে। তা হলো- স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। এ দুটিতে সন্তোষজনক বিবেচিত হলে চূড়ান্তভাবে মনোনীত হবেন তারা। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, সুপারিশকৃত প্রার্থীদের রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বিবেচিত হলে তাদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। এআইজি কামরুজ্জামান আরও বলেন, ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকালে অধিকতর সক্ষম ও কম্পিউটার প্রশিক্ষিত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ‘বেস্ট অব দ্য বেস্ট (সেরাদের সেরা)’ প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়েছে। যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আশাবাদ ব্যক্ত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন