সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারত

Paris
Update : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

এফএনএস : অস্ট্রেলিয়ায় চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট জিতে সিরিজ নিজেদের করেছে ভারত। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের ব্যাটিং নৈপুণ্যে ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার দেয়া ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জয় করে তারা। ড্র’য়ের দিকে এগিয়ে চলা ম্যাচ শেষ ঘণ্টায় পুরোপুরি ঘুরে গেল। ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে অনবদ্য এবং ঐতিহাসিক টেস্ট জিতে ফেলল ভারত। ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে তারা।

‘গ্যাবায় হারে না অস্ট্রেলিয়া’। চতুর্থ টেস্টে প্রচলতি এই ধারা ভেঙে দিয়েছে সফরকারী ভারত। ১৯৮৮ সালের পরে অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে হারের স্বাদ দিয়েছে। মেলবোর্নে রূপকথা লিখে জয়, সিডনিতে নাটুকে ড্রর পর গ্যাবা টেস্টে ভারত তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। তিন উইকেটের এই জয়ে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।


আরোও অন্যান্য খবর
Paris